প্রকাশিত: Mon, Mar 20, 2023 10:08 AM
আপডেট: Fri, Jun 5, 2026 1:49 AM

‘ক্লিভেজ’-এর বাংলা হিসাবে ‘বক্ষ বিভাজিকা’ ধইরা নিতেছেন কেন আপনারা?

ব্রাত্য রাইসু : ‘ক্লিভেজ’-এর বাংলা হিসাবে ‘বক্ষ বিভাজিকা’ ধইরা নিতেছেন কেন আপনারা? নারী দেহের এই উত্তেজক ভাঁজ কি কেবল ইংরাজি ভাষাতেই আবির্ভূত হইছিল নাকি? ইংরেজি পষবধাধমব শব্দটাই জিনিসটার একমাত্র নাম বা পরিচয় না। আপনি ‘ক্লিভেজ’ শুনলে উত্তেজিত হন, ‘বক্ষ বিভাজিকায়’ হন না। এর অর্থ এই না যে ‘বক্ষ বিভাজিকা’ জিনিসটা শব্দের অনুবাদ মাত্র। এর একটা দেহগত রূপ আছে। দেহের এই জিনিস বাংলাতে যেমন আছে, ইংরাজিতেও আছে। 

যারা ধইরা লইছেন আদিতে এইটা ক্লিভেজ ছিল, পরে বাংলায় অনুবাদ কইরা বক্ষ বিভাজিকা হওয়ার পরে বাংলার লোকেরা আর উত্তেজিত হইতেছে না, তারা মনে হয় ভুল। ক্লিভেজ শব্দের আগমনের আগেও এই ভাঁজ মানুষকে উত্তেজিত করতো। অন্তত পুরুষ মানুষকে। যারা ‘ক্লিভেজ’ শব্দের মাধ্যমে দেহের এই অংশ বিষয়ে সাড়া দেন, কিন্তু ‘বক্ষ বিভাজিকায়’ দেন নাÑ তাদের দরকার শব্দের বাইরে জিনিসটা দেখতে থাকা। নিশ্চয়ই আপনি কিছু মাত্রায় উত্তেজিত হইতে পারবেন। যদি না একান্তই শব্দকামী হন আপনি। অর্থাৎ লিখিত শব্দ ছাড়া আপনার হয়তো খাড়ায় না। এইটা কিন্তু সমস্যাই। লেখক: কবি